Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ১

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ১১:৩৯ এ এম
খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু, আটক ১

আটককৃত মজলিশ খান ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীতে বাসা ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক তরুণ ভাড়াটিয়া নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বাড়িওয়ালা মজলিশ খানকে আটক করেছে পুলিশ।

​শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড় সংলগ্ন বকুল বাগান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাসা ভাড়া নিয়ে শনিবার সন্ধ্যায় বাড়িওয়ালা মজলিশ খানের সাথে ভাড়াটিয়া রকিবুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালা কাঠ দিয়ে রকিবুলকে সজোরে আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে জখম ও অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভাড়া সংক্রান্ত দ্বন্দের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা মজলিশ খানকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)