Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়া ও কোটচাঁদপুরে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৮:৩৬ পিএম
বাঘারপাড়া ও কোটচাঁদপুরে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর শহরের সলেমানপুর এলাকায় ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব হয়। ছবি: ধ্রুব নিউজ

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি উপলক্ষে যশোর ও ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) পৃথক দুই স্থানে শ্রীজগন্নাথদেব, তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে সুসজ্জিত বিশাল কাঠের রথে আরোহণ করিয়ে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত এ উৎসবে অংশ নেন শত শত ভক্ত ও দর্শনার্থী।

বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রাটি নারিকেলবাড়িয়া ইউনিয়নের কুন্ডুপাড়ার দত্তবাড়ি থেকে শুরু হয়ে মালোপাড়ার সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন লস্কর।

কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর শহরের সলেমানপুর এলাকায় ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এদিন বিকেলে একটি বর্ণাঢ্য রথযাত্রা শহরের পালবাড়ি এলাকা থেকে শুরু হয়ে সলেমানপুর সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়।

এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।

সনাতন ধর্মীয় রীতি ও শাস্ত্রীয় বিধান অনুযায়ী, উভয় স্থানে রথগুলো নিজ নিজ মন্দিরে সাত দিন অবস্থান করবে। আগামী উল্টো রথযাত্রার মাধ্যমে পুনরায় রথ দুটি আগের স্থানে ফিরে আসার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। দুই জেলাতেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে রথযাত্রা উৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)