Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রথযাত্রা উৎসব আজ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৬:১৯ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ১২:৪২ পিএম
রথযাত্রা উৎসব আজ

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই)। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেবের এই রথযাত্রা শুরু হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে রথ নির্মাণ, সাজসজ্জা, মণ্ডপ পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও ধর্মীয় আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীজগন্নাথ বছরে একবার বড়ভাই বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গুণ্ডিচা মন্দিরে গমন করেন। এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর এবং ভক্তিভরে রথের দড়ি টানলে ঈশ্বরের আশীর্বাদ লাভ ও মহাপুণ্য অর্জিত হয়।

যশোরে রথযাত্রা উৎসব হবে বিকেল ৪টায় শহরের একাধিক মন্দিরে। পুজা উৎযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন জানান, চাঁচড়া দশরথ মন্দির থেকে রথ চলবে বেজপাড়া স্বর্ণসাহা মন্দির পর্যন্ত, বিসিক থেকে একটি রথ যাবে বেজপাড়া মন্দির পর্যন্ত। এছাড়াও বেজপাড়া থেকে একটি রথ শহরের বিভিন্ন সড়কে ঘুরবে।  এরবাইরে বেজপাড়া পূজার মাঠ ও রামকৃষ্ণ আশ্রমে লোকসমাগম থাকবে। এ উপলক্ষে বিশেষ পূজা-অর্চনা, নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা সভা এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)