Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে হিন্দু মহাজোটের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৯:৩০ পিএম
যশোরে হিন্দু মহাজোটের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা

যশোর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়। সংগঠনের জেলা শাখার সভাপতি অমল অধিকারী সাহসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সনজিত অধিকারী। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট প্রতিভা বাগচী, কেন্দ্রীয় যুব মহাজোটের সভাপতি ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু, কেন্দ্রীয় ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুকু তপু, যুগ্ম সম্পাদক এনসি শীল (রণজিৎ), বাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং সনাতন ধর্ম সংঘ যশোরের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোপীকান্ত সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সনাতন ধর্ম সংঘ যশোরের সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল কুমার চক্রবর্তী।

সভায় সংগঠনের যশোর জেলা শাখার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন:

নির্বাহী সভাপতি অমল ভাস্কর, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক গোপীনাথ সরকার, সহ-সভাপতি জীবন অধিকারী, সঞ্জয় বিশ্বাস, নিমাই পাল, বিশ্বজিৎ দাস ও বাবু রায়। সাধারণ সম্পাদক সনজিত অধিকারী, সহ-সাধারণ সম্পাদক শ্রীপতি অধিকারী, উজ্জ্বল কুমার বালা ও বাবু দত্ত। সাংগঠনিক সম্পাদক নারায়ন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মধুসূদন ঘোষ, অর্থ সম্পাদক বিকাশ কুমার সিকদার, সহ-অর্থ সম্পাদক রতন দে। প্রচার সম্পাদক সঞ্জীব রায় ষষ্ঠী, সহ-প্রচার সম্পাদক অমিত অধিকারী, প্রভাংশু স্বর্ণকার ও রণজিৎ অধিকারী। সমাজকল্যাণ সম্পাদক সুশান্ত কুমার বিশ্বাস, সহ-সমাজকল্যাণ সম্পাদক রবিন সরকার ও বিশ্বনাথ দাস। দপ্তর সম্পাদক দীপঙ্কর অধিকারী, ধর্ম বিষয়ক সম্পাদক শিমুল কুমার বিশ্বাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রকাশ ব্যানার্জী ও উজ্জ্বল কুমার দাস। তথ্য ও প্রযুক্তি সম্পাদক জীবন সরকার (জনি), সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় বিশ্বাস ও দেবল বিশ্বাস। ত্রাণ বিষয়ক সম্পাদক রমানাথ শীল, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক সমরকান্তি বিশ্বাস ও শান্ত সাহা। ক্রীড়া বিষয়ক সম্পাদক পিন্টু বসাক, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক পলাশ বিশ্বাস, পলাশ অধিকারী ও নয়ন অধিকারী। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট যুথিকা রানী ঘোষ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক দীপালী রানী বকশী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক বিশাখা রানী ঘোষ, শাবানা ঘোষ, বিথীকা রানী বিশ্বাস, রীতা দে, অর্চনা ব্যানার্জী ও ভারতী মোদক। সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রণব মন্ডল, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু কুন্ডু ও প্রশান্ত বিশ্বাস। মানবাধিকার বিষয়ক সম্পাদক তাপস দে, অনল বিশ্বাস, বিধান বিশ্বাস ও নবকুমার চৌধুরী এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অরবিন্দু ভরন্দা বিশ্বাস ও সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনা মন্ডল ও ডা. শ্যামল ঘোষসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)