Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ সংগঠন সংবাদ

ঝিকরগাছায় জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ৭ ডিসেম্বর,২০২৫, ০৪:৩৩ পিএম
ঝিকরগাছায় জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন

শনিবার ঝিকরগাছায় জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন করেন নেতৃবৃন্দ ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা ডাকবাংলো মোড় সংলগ্ন নতুন কার্যালয়টি দোয়া-মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। কার্যালয় উদ্বোধনের আগে তিনি ঝিকরগাছা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে স্থানীয়দের সঙ্গে গণসংযোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদ সমাজের সেবা ও উন্নয়নের ওপর জোর দেন। তিনি বলেন,

‘আমরা জনগণের সেবক হতে চাই। যে দলই নির্বাচনে জয়ী হোক না কেন, সকল দল-মত-ধর্মের ভেদাভেদ ভুলে সমাজের শান্তি ও উন্নয়নের জন্য কাজ করতে চাই।’

ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, পৌর আমীর অধ্যাপক আব্দুল হামিদ এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক আলমগীর কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া-মোনাজাত হয়।  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)