অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নওয়াপাড়া ইন্সটিটিউট অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি তার বক্তব্যে ভাষা আন্দোলনের শহীদদের বীরত্বগাথা স্মরণ করে বলেন, একুশের চেতনা আমাদের দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন হওয়ার শিক্ষা দেয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছেন, জাতির ইতিহাসে তারা চিরকাল অম্লান হয়ে থাকবেন।
উপস্থিত নেতৃবৃন্দ অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা এবং পৌর আমীর মাওলানা আলতাফ হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নওয়াপাড়া পৌরসভার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা একুশের চেতনাকে ধারণ করে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।