Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সম্প্রীতি ও সৌহার্দ্যের এক বিরল দৃশ্য

অভয়নগর(যশোর) প্রতিনিধি অভয়নগর(যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:২৪ পিএম
সম্প্রীতি ও সৌহার্দ্যের এক বিরল দৃশ্য

বিএনপির মতিয়ার রহমান ফারাজীর বাড়িতে জামায়াত নেতা নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম রসুল ছবি: ধ্রুব নিউজ

রাজনীতির মাঠের চিরচেনা বৈরিতা ছাপিয়ে অভয়নগরের নওয়াপাড়ায় ধরা দিল সম্প্রীতি ও সৌহার্দ্যের এক বিরল দৃশ্য। মাদ্র দুই আগে রাজপথের প্রতিদ্বন্দ্বী হলেও এখন তারা জনকল্যাণের অভিন্ন উদ্দেশ্যে একবিন্দুতে মিলিত। নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডে রোববার (১৫ ফেব্রুয়ারি) সৌজন্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি সরাসরি ছুটে যান অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের ফারাজী মতিয়ার রহমানের বাসভবনে। সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করেন এবং আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেন।

এই বিশেষ মুহূর্তে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, ৭নং শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি এম এম আশিকুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, রাজনীতি হওয়া উচিত জনগণের কল্যাণে, কোনো ভেদাভেদ সৃষ্টির জন্য নয়। আমরা চাই দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে যশোর-৪ আসনের প্রতিটি নাগরিক যেন সমান অধিকার ও মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে কঠোর ও ‘জিরো টলারেন্স’।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)