Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দেশের জনগণের স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখে পররাষ্ট্র নীতি ঠিক করব: তারেক রহমান

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৫৪ পিএম
দেশের জনগণের স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখে পররাষ্ট্র নীতি ঠিক করব: তারেক রহমান

হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের স্বার্থ সামনে রেখেই দেশের পররাষ্ট্রনীতি ঠিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক ভারতীয় সাংবাদিক তারেক রহমানকে প্রশ্ন করেন—পররাষ্ট্রনীতি নিয়ে আপনার পরিকল্পনা কী, বাংলাদেশ-ভারত সম্পর্ক আপনি কীভাবে দেখেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় আপনি পুনর্বিবেচনা করবেন কি?

জবাবে তারেক রহমান বলেন, পররাষ্ট্রনীতির বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছি এবং তা হলো—বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থ সবার আগে।

তিনি বলেন, দেশের জনগণের স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখে পররাষ্ট্র নীতি ঠিক করব আমরা।

পররাষ্ট্রনীতির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো একক দেশের প্রতি আনুগত্য নয়—পারস্পরিক সম্মান, সমতা এবং বিশ্বাসের ভিত্তিতেই ঠিক হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে আমীর খসরু বলেন, এটা আদালতের বিষয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)