Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ধৈর্য ধরার আহ্বান জামায়াতের

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি,২০২৬, ১০:২৭ এ এম
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৪১ পিএম
ধৈর্য ধরার আহ্বান জামায়াতের

সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি একই সাথে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে আহ্বান জানিয়েছে।
 আজ শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে দেশবাসীর উদ্দেশে জামায়াত ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়।

জামায়াতের ফেসবুক পোস্টে বলা হয়, গতকাল দিনভর এমন ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যায় ভোট প্রদান করার জন্য তারা ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

তবে নির্বাচনের ফলাফলপ্রক্রিয়া নিয়ে জামায়াত জানায়, ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয়। অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

ফেসবুকে জামায়াত আরো উল্লেখ করে, আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই, ইনশাআল্লাহ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)