Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৮ পিএম
জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন ছবি: ধ্রুব নিউজ

সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আজ রোববার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেছেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল (সাবেক) মতিউর রহমান। জিয়াউর রহমানকে হত্যার আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা আজ বিকেলে গণমাধ্যমে এসব তথ্য জানান। তিনি বলেন, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল সোমবার আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই মোজাফফর হোসেনকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়।

মোজাফফরকে জিজ্ঞাসাবাদে কী পাওয়া গেছে, জানতে চাইলে প্রসিকিউটর তানভীর হাসান বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যার শিকার হন। ওই বছরের ২৮ মে হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। এটিও জিজ্ঞাসাবাদে মোজাফফর স্বীকার করেছেন।

জুলাই হত্যাকাণ্ডের বিষয়েও মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান প্রসিকিউটর তানভীর হাসান।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফর হোসেন গ্রেপ্তার আছেন। গত ২৩ জুলাই তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

 
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)