Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

ধ্রুব  ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৩:০৬ পিএম
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

এতে বলা হয়, সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সেদিন থেকে আসনটি শূন্য হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

“৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।”

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)