ধ্রুব ডেস্ক
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে উদ্ধার হওয়া ১৯ কেজি ওজনের সোনার বার ছবি:
দুবাই থেকে বাংলাদেশে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১৯ কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট থেকে প্রায় ৪৫ কোটি টাকা দামের এসব সোনার বার উদ্ধার করা হয়। দৈনিক আমার দেশের অন লাইন এই খবর প্রকাশ করেছে।
সোনা উদ্ধারে এর আগে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এভসেক ও কাস্টমস হাউসসহ বিভিন্ন সংস্থা অভিযান চালায়।
এ ঘটনার বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কামরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
ধ্রুব/টিএম