Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পল্লবীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ০৯:১৪ পিএম
আপডেট : সোমবার, ২৫ মে,২০২৬, ০৯:৫৬ পিএম
পল্লবীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুনের ভয়াবহতা। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় পাঁচটি ইউনিট। পরে আরও আটটি ইউনিট পাঠানো হয়। এখন আগুন নেভাতে ১৩টি ইউনিট কাজ করছে। 

তিনি জানান, ঘটনাস্থলে পানির সংকট রয়েছে। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কার্যক্রম চলছিল।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)