ছবি: ফাইল
সরকার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে । আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এই নতুন দাম নির্ধারিত হয়। গত বছর সর্ব নিম্ন দাম বর্গফুট প্র্রতি ৫৫ টাকা থাকলেও এবার তা ৬২ টাকা করা হয়েছে। নতুন দাম অনুযায়ী রাজধানী ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ৬২ থেকে ৬৭ টাকা। ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ সব কথা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২-২৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
প্রসঙ্গত,২০২৫ সালে (গত বছর) সরকার নির্ধারিত চামড়ার দাম অনুযায়ী, ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুট ছিল ৫৫-৬০ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৫০-৫৫ টাকা। এছাড়া, খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং বকরির চামড়া ২২-২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠ পর্যায়ে চামড়া অনেক কম দামে বিক্রি হয়।
ধ্রুব/টিএম