Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল জনগণের বিশ্বাস: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ১০:২৪ পিএম
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল জনগণের বিশ্বাস: ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

তিনি বলেন, “দেশ এবং জনগণের কল্যাণে আপনারা (জেলা প্রশাসক ও বিভাগীয় প্রশাসকগণ) নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। “সরকার আপনাদের যেকোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ।”

প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল জনগণের বিশ্বাস। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমনে এই বিশ্বাস কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। এই ব্যাপারেও আপনারা যত্নবান থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। “

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)