ধ্রুব ডেস্ক
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।
সোমবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানিয়েছেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সাথে হাই কমিশারের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে।”
পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন।