Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ ১০ মার্চ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৫:৩৯ পিএম
১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ ১০ মার্চ

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও ছবি: সংগৃহীত

আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করবে সরকার। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে।

দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড দিতে যাচ্ছে সরকার। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে সম্প্রতি একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ওই কমিটির সভা হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন ও রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সভায় উপস্থিত ছিলেন।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)