Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ বিডিআর হত্যা মামলা

বিডিআর হত্যা মামলা : হাসিনাসহ একাধিক আ.লীগ নেতাকে আসামি করা হচ্ছে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৪৪ এ এম
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৪৪ পিএম
বিডিআর হত্যা মামলা : হাসিনাসহ একাধিক আ.লীগ নেতাকে আসামি করা হচ্ছে

বিডিআর হত্যাকাণ্ড ও বিস্ফোরক মামলায় আসামি করা হবে শেখ হাসিনা, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ফজলে নূর তাপসসহ তৎকালীন মন্ত্রিসভার প্রভাবশালী একাধিক মন্ত্রী ও এমপিদের। মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি স্পেশাল পিপি বোরহান উদ্দিন এসব তথ্য জানান।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রক্তাক্ত হয়েছিল পিলখানা। ৫৭ জন সেনা কর্মকর্তাকে জীবন দিতে হয়েছে।

বিচারিক আদালত ২০১৩ সালের ৫ নভেম্বর এ মামলার রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। হাইকোর্ট ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। এছাড়া ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৮৩ জন। মামলাটি বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)