ধ্রুব ডেস্ক
সচিবালয়-ফাইল ছবি ছবি: সংগৃহীত
সরকার বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ৯ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে । সোমবার রাতে ৯টি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পৃথক সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
সোমবার রাতে প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ বাতিল হওয়া সচিবরা হলেন– মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ, ভূমি আপিল বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, পরিকল্পনা কমিশনের সদস্য (জ্যেষ্ঠ সচিব) মোখলেসুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য (জ্যেষ্ঠ সচিব) এম এ আকমল হোসেন আজাদ, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান ও পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাইয়ুম আরা বেগম।