Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নতুন অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি,২০২৬, ০২:৫৯ পিএম
নতুন অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন। সোমবার আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

রাগিব রউফ চৌধুরীর পিতা ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রউফ চৌধুরী ছিলেন এক নিঃস্বার্থ ও দূরদর্শী রাজনীতিবিদের প্রতিচ্ছবি।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটর ডেম কলেজ থেকে এইচএসসি, অতঃপর ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

এরপর যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপরে ডিগ্রি অর্জন করে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠা হবে ব্যারিস্টার রাগিব রউফের অন্যতম প্রধান অঙ্গীকার।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)