Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এনসিপি আজ জুলাই সনদে স্বাক্ষর করবে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:০০ পিএম
এনসিপি আজ জুলাই সনদে স্বাক্ষর করবে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে আজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সনদে স্বাক্ষর করবে।

সোমবার দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়— সোমবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে।

এদিকে জুলাই সনদে সই করা না করার প্রশ্নে নিজেদের অবস্থান জানিয়েছিল এনসিপি। এই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিনে দলটি সংবাদ সম্মেলন করে এর আইনিভিত্তি দেওয়াসহ তিন দফা দাবি তুলেছিল

জুলাই সনদে স্বাক্ষরের আগে তিনটি দাবি জানিয়েছিল। এসব দাবির মধ্যে রয়েছে––

এক, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে।জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া "জনগণের সার্বভৌম অভিপ্রায়" অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জারি করবেন। জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণঅভ্যুত্থান।

দুই, জুলাই সনদের ৮৪টি সংস্কারের বিষয়ে গণভোট হবে। এতে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কী হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে।

তিন, গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয়, তবে 'নোট অব ডিসেন্ট' এর কোনো কার্যকরিতা থাকবে না; গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে 'বাংলাদেশ সংবিধান, ২০২৬'।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)