ধ্রুব ডেস্ক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো পর্যটক নন। তাকে পাসপোর্টের মাধ্যমে নয়, বন্দিবিনিময়ের চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।
নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসে আজ সোমবার করা আবেদনের একটি চিঠির কথা উল্লেখ করে রয়টার্স বলেছে, ২০২৪ সালে দেশ ত্যাগ করার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। এই ঘটনার পরেপ্রেক্ষিতে নিজ মন্ত্রণালয়ে আজ সোমবার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ল ফার্ম দিয়ে যে কেউই নোটিশ দিতে পারে, শেখ হাসিনা অপরাধের যথেষ্ট প্রমাণ আছে। বিচার হয়েছে, তাকে প্রত্যর্পণ করতে হবে।
এদিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স।