Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চার দিনের সফরে আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৯:৪০ এ এম
চার দিনের সফরে আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: পিএমও

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

​রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

​সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের চলমান দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে যৌথ অংশীদারত্ব আরও বিস্তৃত করার ওপর বিশেষ জোর দেওয়া হবে।

​এছাড়া সফরে তিনি ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম’-এ মূল বক্তব্য প্রদান করবেন এবং জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। সম্ভাব্য অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে— জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান বাহ্যিক বাণিজ্য সংস্থা (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর সফরের তালিকায় আরও রয়েছে এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদরদপ্তর এবং বিশ্বখ্যাত অটোমোবাইল প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন।

​এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং চলমান মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করা। পাশাপাশি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ)’ দ্রুত বাস্তবায়নের বিষয়েও বৈঠকে কার্যকর আলোচনার প্রত্যাশা করা হচ্ছে, যা দুই দেশের মুক্ত বাণিজ্য ও যৌথ অর্থনৈতিক অগ্রগতিকে বেগবান করবে।

​পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নসহ একাধিক সম্ভাবনাময় খাতে সমঝোতা স্মারক (এমওইউ) সই অথবা নতুন সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)