ধ্রুব ডেস্ক
সংসদ সদস্য মুফতি আমির হামজা ছবি: সংগৃহীত
কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি আসার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন- আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর, এবং তার গাড়িচালক সাদ্দাম হোসেন।
আমির হামজার শ্যালক আবু বক্কর বলেন, ‘কুষ্টিয়া থেকে দুলাভাই আমির হামজা একটি গাড়িতে আর আমি ও বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে আমাদের গতিরোধ হয়। এ সময় বারবার হর্ন দিলেও গাড়ি না সরালে আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন। ওই ইজিবাইকচালক দুঃখ প্রকাশ করেন। এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শালা বলায় তারা আরও ক্ষিপ্ত হয়ে মুখে আঘাত করে।’
তিনি আরও বলেন, এ সময় আমার বোন গাড়ি থেকে বের হয়ে এলে তাকে এবং এমপি আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এদিকে ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় আসেন।