Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৫ মামলার আলোচিত আসামি গোল্ডেন ফিরোজ আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৮:৪৭ পিএম
৫ মামলার আলোচিত আসামি গোল্ডেন ফিরোজ আটক

বাগেরহাট থেকে আটক গোল্ডেন ফিরোজ ছবি: ধ্রুব নিউজ

৫ মামলার আলোচিত আসামি আরাফাত হোসেন ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার গভীর রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার তাকে যশোর কোতয়ালি থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, গোল্ডেন ফিরোজ ফকিরহাটের কাঁঠালতলা এলাকায় বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। সোমবার দিবাগত রাতে ফকিরহাট থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক গোল্ডেন ফিরোজ যশোর শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকার আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যশোর ক্যাম্পের একটি টিম শহরের শংকরপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ককটেল সদৃশ ৮টি বস্তু উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে কোতয়ালি থানায় মামলা করে এসআরবি। মামলাটি তদন্ত করছেন থানার এসআই আলমগীর হোসেন। আটক গোল্ডেন ফিরোজ ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এ কারণে তাকে এই মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

সূত্র জানায়, আটক গোল্ডেন ফিরোজের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ মোট ৫টি মামলা রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)