Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শহীদ জিয়ার স্মরণে বাহাদুরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৫:১৮ পিএম
শহীদ জিয়ার স্মরণে বাহাদুরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: ধ্রুব নিউজ

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সড়কের দুই পাশে ২০০টি তাল ও নারিকেল গাছের চারা রোপণ করা হয়।

আজ শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া ঈদগাহ মোড় থেকে ধান্যখোলা মাদ্রাসা পর্যন্ত সড়কের দুই পাশে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, উপজেলা বিএনপির সহসভাপতি সাফা উদ্দিন খান, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক শাহীন আলম খান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্যসচিব রায়হানুজ্জামান দীপু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন মেম্বার, বোয়ালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী এবং শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

আয়োজকেরা জানান, মাসব্যাপী কর্মসূচির আওতায় বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ করা হবে। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)