Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ঈদের ৯ সিনেমা

শিল্প ডেস্ক শিল্প ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৭ মে,২০২৬, ০৮:৫৩ পিএম
দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ঈদের ৯ সিনেমা

প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে জমে উঠেছে ঢাকাই সিনেমার বাজার। মুক্তির তালিকায় রয়েছে ৯টি সিনেমা।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী, এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো ‘রকস্টার’, ‘মাসুদ রানা’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। সারা দেশে প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে সিনেমাগুলো প্রদর্শিত হবে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘ঈদে একসঙ্গে এত সিনেমা মুক্তি দেওয়া ভবিষ্যতে প্রযোজকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।’

ঈদের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘রকস্টার’।

আজমান রুশো পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, যা নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ইতোমধ্যে সিনেমাটির ‘পিরিতি’ ও ‘আমাকে ভাসিয়ে দাও’ গান, দুটি টিজার, পোস্টার ও অ্যানিমেশন প্রকাশ হয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়া এই সিনেমাটি প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

এরপর রয়েছে সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমা।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরী ও সৈয়দা তিথি অমনি।

সেবা প্রকাশনীর জনপ্রিয় স্পাই থ্রিলার অবলম্বনে নির্মিত এই সিনেমাটির পোস্টার, গান ও ট্রেলার আগেই প্রকাশ পেয়েছে।

‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন আসছেন তার নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েতসহ অনেকে।

ঈদে রয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির ‘মালিক’ সিনেমাও।

সাইফ চন্দন পরিচালিত এই সিনেমাটির ট্রেলার ও গান ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।

সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে অভিনয় করেছেন নাবিলা ও খায়রুল বাসার। 

ঈদের তালিকায় রয়েছে ‘পিনিক’, ‘তছনছ’ এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’ সিনেমাও। সিনেমাগুলোতে অভিনয় করেছেন বুবলী, আদর আজাদ, মুন্না খান, ববি হক, ডিএ তায়েব, মাহিয়া মাহি প্রমুখরা। 

একসঙ্গে এত সিনেমা মুক্তি পাওয়ায় প্রতিযোগিতা ও ব্যাবসায়িক চাপ দুটোই বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)