নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
কেশরপুরের ত্রিমোহিনী বাজারের অপহৃত ব্যবাসয়ী তরিকুল ইসলামকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তরিকুল মধ্যকুল মধ্যপাড়ার মৃত আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় অপহৃত তরিকুলের ভাই হাফিজুরর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অপহৃত তরিকুল ইসলামের বড় ভাই হাফিজুর রহমান জানান, ত্রিমোহনী মোড়ের স্বর্ণপট্টীতে তার ভাই তরিকুললের একটি মুদি দোকান আছে। গত ২২ এপ্রিল বিকাল ৪ টার দিকে ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে তরিকুল রাস্তার উপর আসলে অপরিচিত ১০-১২ জন লোক একটি সাদা রংয়ের মাইক্রোবাস তার সামনে থামিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে তরিকুল ফোন করে জানায় অপরিচিত লোকজন তাকে অপহরণ করে নিয়ে গেছে। তাকে কোথায় নেয়া হয়েছে জানতে চাইলে জায়গাটি চেনে না বলে জানায় তরিকুল। কথা বলার কিছুক্ষপর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে অপহৃত তরিকুলকে উদ্ধার করা যায়নি। এ ঘটনায় তিনি কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি থানার এসআই লিটন তদন্ত করছেন। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।
ধ্রুব/এস.আই