Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরল আর্টেমিস-২

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ০৯:৪৫ এ এম
চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরল আর্টেমিস-২

দীর্ঘ ১০ দিনের মহাকাশযাত্রা শেষে নিরাপদে পৃথিবীতে অবতরণ করেছে নাসার ‘আর্টেমিস-২’। এর মাধ্যমে দীর্ঘ আধা শতাব্দীরও বেশি সময় পর চাঁদে মানুষের প্রথম সফরের সফল সমাপ্তি ঘটল।

শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার কিছু পরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে মহাকাশযান। এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্প্ল্যাশ ডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন, তিনিসহ চার নভোচারী সুস্থ আছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই মিশনে নভোচারীরা প্রায় ৬ লাখ ৯৪ হাজার ৩৯২ মাইল (১১ লাখ ১৭ হাজার ৫১৫ কিমি) পথ পাড়ি দিয়েছেন। ওরিয়ন ক্যাপসুলটি দুটি পৃথিবী কক্ষপথ এবং চাঁদের পৃষ্ঠ থেকে ২ লাখ ৫২ হাজার মাইল দূর দিয়ে একটি ঐতিহাসিক ‘ফ্লাইবাই’ সম্পন্ন করেছে। এটি ছিল মহাকাশের এত গভীরে মানুষের এযাবৎকালের সবচেয়ে দূরের সফর।

প্রতিবেদনে আরো বলা হয়, ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস-২ মিশন।

আর্টেমিস-২ ছিল মূলত একটি পরীক্ষামূলক ক্রু ফ্লাইট। এই মিশনের সাফল্যের ওপর ভিত্তি করেই নাসা ২০২৮ সাল নাগাদ পুনরায় চাঁদের মাটিতে নভোচারীদের পাঠানোর চূড়ান্ত পরিকল্পনা করছে।

রিকভারি টিমগুলো ইতিমধ্যে সমুদ্র থেকে ওরিয়ন ক্যাপসুলটি উদ্ধার করে নভোচারীদের নিরাপদে নিয়ে আসার প্রক্রিয়া শেষ করেছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)