Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ০৮:৪৫ এ এম
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ০৯:৩৯ এ এম
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ।

আজ ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। শেখ হাসিনার অধীনে ভুয়া নির্বাচনের মাধ্যমে গঠিত ৩টি সংসদের স্পীকার ছিলেন শিরিন শারমিন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র- জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তাঁর অনুপস্থিতিতে আরেকটি পার্লামেন্ট কার্যক্রম শুরু করেছে।

২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। ২০১৮ সালের রাতের ভোটে গঠিত সংসদেও স্পীকার ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি আমি-ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠনের করে শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করে।

শিরীন শারমিন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। এরপর ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)