Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পদ্মায় বাসডুবি : আরো ৫ লাশ উদ্ধার, মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৮:১১ এ এম
পদ্মায় বাসডুবি : আরো ৫ লাশ উদ্ধার, মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩

উদ্ধারকারী জাহাজ হামজা টেনে তোলে বাস ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে ১১ জন নারী, পুরুষ ৪ ও শিশু ৮ জন।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকার পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

গতকাল বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সে সময় তাৎক্ষণিক দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার পর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে ডুবে যাওয়া বাসটি টেনে তোলা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)