Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভারত পূর্ণ আস্থার সঙ্গে ইসরাইলের পাশে দাঁড়িয়েছে: নরেন্দ্র মোদি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:৩৩ এ এম
ভারত পূর্ণ আস্থার সঙ্গে ইসরাইলের পাশে দাঁড়িয়েছে: নরেন্দ্র মোদি

ইসরাইলের পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ইসরাইল সফরের প্রথম দিনে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নেসেটে ভাষণে মোদি বলেন, ভারত পূর্ণ আস্থার সঙ্গে ইসরাইলের পাশে দাঁড়িয়েছে। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলাকে ‘বর্বর’ আখ্যায়িত করে স্পষ্ট করে বলেন, কোনো লক্ষ্য বা আদর্শই নিরপরাধ বেসামরিক মানুষের হত্যাকাণ্ডকে যুক্তিযুক্ত করতে পারে না।

মোদি বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইসরাইলে পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহু ভারতকে ‘ভরসার প্রতীক’ হিসেবে বর্ণনা করেন এবং মোদিকে ‘বন্ধুর চেয়েও বেশি, একজন ভাই’ হিসেবে সম্বোধন করেন। তিনি বলেন, ভারত ও ইসরাইলের সাধারণ স্বার্থ ও মূল্যবোধ দুই দেশকে আরও কাছে নিয়ে এসেছে।

মোদি গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও ইসরাইলের সঙ্গে ভারতের অংশীদারিত্বকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য ‘অপরিহার্য’ হিসেবে উল্লেখ করেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত গাজা শান্তি উদ্যোগের প্রতি ভারতের সমর্থন প্রকাশ করেছেন এবং বিশ্বাস করেন, এটি মধ্যপ্রাচ্যে টেকসই ও ন্যায়বিচারভিত্তিক শান্তির পথ দেখাবে। এছাড়া প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তি খাতে দুই দেশের সমন্বয় বৃদ্ধির অঙ্গীকার করেন তিনি।

ভারত বর্তমানে ইসরাইলের প্রতিরক্ষা সরঞ্জামের বৃহত্তম ক্রেতা। ২০২০-২০২৪ সালের মধ্যে ভারত ইসরাইল থেকে প্রায় ২০.৫ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের পর অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে।

তবে মোদির এই সফর ভারতের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিরোধী দল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির নেতারা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং ভারতের ঔপনিবেশিকতাবিরোধী অবস্থান স্মরণ করিয়ে এই সফরের সমালোচনা করেছেন।

ইসরাইলের হার্টজ পত্রিকার সাংবাদিক গিডন লেভি আল জাজিরাকে জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মোদির এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও গাজায় মানবিক পরিস্থিতির কারণে ভারতের জনমত ইসরাইলের বিষয়ে সমালোচনামুখী, তবুও মোদির উপস্থিতি দুই দেশের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের প্রকাশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সফরের দ্বিতীয় দিনেও মোদি ইসরাইলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)