Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রোগীর গলার  চেইন চুরির চেষ্টা, নারী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০২:৩৫ পিএম
রোগীর গলার  চেইন চুরির চেষ্টা, নারী আটক

আটক খাইরুন্নেসা (৩৫)। উদ্ধারকৃত চেইন ও নগদ টাকা। ছবি: ধ্রুব নিউজ

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক রোগীর গলার স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগে অপর এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে স্বর্ণের চেইন ও নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সিসিইউ ভবনের ১৪ নম্বর বহির্বিভাগ কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাসিনা বেগম (৪০) যশোর সদর উপজেলার রাজনগর সাড়াতলা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মজিবর রহমান। জানা যায়, মঙ্গলবার সকালে তিনি চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালের বহির্বিভাগে যান। এ সময় এক নারী তার গলার স্বর্ণের চেইন টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে উপস্থিত লোকজন ওই নারীকে হাতেনাতে আটক করেন।

আটক নারীর নাম খাইরুন্নেসা (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গড় মণ্ডল গ্রামের তবারকের স্ত্রী। পরে তার কাছ থেকে স্বর্ণের চেইনসহ নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)