Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জেলা নির্বাচন কার্যালয়ে আগুন

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর,২০২৫, ১১:৩৫ এ এম
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর,২০২৫, ১১:৪৩ এ এম
জেলা নির্বাচন কার্যালয়ে আগুন

জেলা নির্বাচন কার্যালয়, লক্ষ্মীপুর ছবি: সংগ্রহীত

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে আগুন  দেওয়া হয়েছে।  শুক্রবার ভোর ৪টার দিকে অফিসের স্টোর রুমে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এক যুবক জানলা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।  তার মুখে মাস্ক পরা ছিলো।  সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন এ খবর জানিয়েছেন।

তিনি সিসিটিভি ভিডিওর বরাত দিয়ে বলেন, গেইটের পশ্চিম পাশের দেয়াল টপকে ওই যুবক ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই আগুনের রশ্মি দেখা যায়। এরপরই ওই যুবক গেইট টপকে বের হয়ে যায়।

ফারুক হোসাইন আরও বলেন, ভেতরে অফিসের দারোয়ান হামিম ঘুমিয়ে ছিল। সে টের পেয়ে কে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যায়। 

এরমধ্যেই ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ, সিপিইউসহ কিছু সরঞ্জামও পুড়েছে। আগুন নেভাতে বেশি সময় লাগেনি।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক বলেন, “খবর পেয়ে আমি ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ কার্যালয়ে এসে আগুনের ঘটনা দেখি। পরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন। তারা নিয়মিত নিরাপত্তা জোরদার করবেন বলে জানিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, নির্বাচন কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)