Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ডাকাত সরদার সফিয়ার রহমানকে আটক করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ০৭:১৬ পিএম
ডাকাত সরদার সফিয়ার রহমানকে আটক করেছে র‍্যাব

যশোরে ছয়টি মামলার পরোয়ানাভুক্ত ডাকাত সরদার শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভারকে (৪৫) আটক করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-৩-এর যৌথ দল।

আজ রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি মডেল থানাধীন বাহাদুরপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় ইউনুসের বসতবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আটক শফিয়ার রহমান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের শামছুদ্দিন বিশ্বাসের ছেলে।

র‍্যাব জানায়, আটক সফিয়ার রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আটক শফিয়ার রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)