Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কেশবপুরে জলাবদ্ধতা নিরসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দাড়িপাল্লার প্রার্থীর

কেশবপুর (যশোর) প্রতিনিধি কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি,২০২৬, ০৭:৫৮ পিএম
কেশবপুরে জলাবদ্ধতা নিরসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দাড়িপাল্লার প্রার্থীর

ছবি: ধ্রুব নিউজ

যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতীক পাওয়ার পর তিনি এই মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অধ্যাপক মোক্তার আলী বলেন, আগামী নির্বাচনে কেশবপুরের মানুষ যদি আমাকে সেবার সুযোগ দেয়, তবে আমি এই অঞ্চলের দীর্ঘদিনের অভিশাপ স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। সেই সাথে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করব।

সাংবাদিকদের সাহসী ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনারা কাউকে ছাড় দিবেন না। সেটা আমার বিরুদ্ধে হোক কিংবা অন্য কারো বিরুদ্ধে হোক। দেশ ও জাতির কল্যাণে সত্য প্রকাশে আপসহীন থাকতে হবে। তিনি বিশ্বাস করেন যে, সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশিত হলে দেশ আরও সুন্দর ও গতিশীল হবে এবং প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ এবং যশোর জেলা জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুস সাত্তার, কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু এবং পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ।

বক্তারা আসন্ন নির্বাচনে কেশবপুরের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)