চাকরি ডেস্ক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘প্লাজা ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। গতকাল বুধবার ১৩ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
প্লাজা ম্যানেজার
লোকবল নিয়োগ
৩০ জন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
বিবিএ/বিবিএস ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার জ্ঞান (এমএস ওয়ার্ড, এক্সেল, পিওএস/ইআরপি সিস্টেম) থাকতে হবে। ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র
প্লাজায়
বয়সসীমা
২৫ থেকে ৪০ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
১২ জুন ২০২৬।
সূত্র: বিডিজবস