Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শার কন্যাদহ মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৯:১৮ পিএম
শার্শার কন্যাদহ মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়নের কন্যাদহ মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক মিলনমেলায় পরিণত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামীর যোগ্য শিক্ষক ও সুনাগরিক তৈরি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী, যুগ্ম সম্পাদক শফিউর রহমান শফি এবং বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষকরা। শেষে পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও শুভেচ্ছা জানানো হয়।

স্নিগ্ধ এ বিদায়ী আয়োজনে একদিকে যেমন ছিল প্রিয় শিক্ষাঙ্গন ছাড়ার বেদনা, অন্যদিকে ছিল নতুন স্বপ্ন দেখার প্রত্যয়।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)