Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত -১ আহত-২

বেনাপোল(যশোর) সংবাদদাতা বেনাপোল(যশোর) সংবাদদাতা
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৫:২০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৫:৪৪ পিএম
বেনাপোলে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত -১ আহত-২

সড়ক দুর্ঘটনার বাহন ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোলে লোহাবোঝাই ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে. ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী ও ভ্যানচালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের গ্রামের রাজুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি গোগা ইউনিয়নের ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। পাশাপাশি গোগা বাজারে তার ‘অনিক লাইব্রেরি’ নামে একটি প্রতিষ্ঠানও ছিল।

 দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের আরোহী শিক্ষক ফজলু (৪৫) ও ভ্যানচালক আলী কদর (৩৫)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইব্রাহিম হোসেন ও ফজলু মোটরসাইকেলে (যশোর-ল-১৫-১৯৩০) করে গোগা থেকে কাগজপুকুরের দিকে যাচ্ছিলেন। বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহাবোঝাই একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষক ও ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শার্শা পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ধ্রুব/ টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)