Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কাজের প্রলোভনে ভারতে আটক ৩ তরুণী এক বছর পর ফিরলেন দেশে

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৭:৩৯ এ এম
কাজের প্রলোভনে ভারতে আটক ৩ তরুণী এক বছর পর ফিরলেন দেশে

ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী। বুধবার দুপুরে ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্টে তাঁদের হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।

ফেরত আসা তরুণীরা হলেন—সাতক্ষীরার রিয়া খাতুন (২৫), নড়াইলের শিল্পী খাতুন একা (২৬) এবং পাবনার শিমলা খাতুন (২৬)।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ দুই দফায় এই তিন তরুণীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্র তাঁদের পাসপোর্ট-ভিসা ছাড়াই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করে। পরে মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে কাজ করার সময় রিয়া খাতুন আটক হন এবং এক বছর এক মাস কারাভোগ করেন। অন্যদিকে, মহারাষ্ট্রের পুনেতে একটি বিউটি পার্লারে কাজ করার সময় আটক হয়ে প্রায় আট মাস কারাভোগ করেন শিল্পী খাতুন ও শিমলা খাতুন।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরেন। ফেরত আসা তরুণীদের আইনি সহায়তা ও পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর এরিয়া কো-অর্ডিনেটর মুহিত চৌধুরী জানান, ফেরত আসা তিন তরুণীকে আপাতত যশোরের শেল্টার হোমে রাখা হবে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)