Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শিক্ষিকাকে কুপ্রস্তাব ও অশালীন মন্তব্যের অভিযোগ: যশোরে মাদ্রাসা প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৭:২০ পিএম
শিক্ষিকাকে কুপ্রস্তাব ও অশালীন মন্তব্যের অভিযোগ: যশোরে মাদ্রাসা প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে

প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেন ছবি: ধ্রুব নিউজ

যশোরে এক নারী শিক্ষিকাকে কুপ্রস্তাব, অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং ভয়ভীতি দেখিয়ে হয়রানির অভিযোগে একটি ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার বলিয়া-ভেকুটিয়া গ্রামের এক ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায়।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত। প্রায় ছয় বছর আগে তার বিয়ে হয় এবং তার একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক ও ব্যক্তিগত নানা কারণে গত দুই বছর ধরে তিনি পিতার বাড়িতে বসবাস করছেন। অভিযোগ রয়েছে, মাদ্রাসার প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

গত ৫ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে মাদ্রাসায় দায়িত্ব পালনকালে প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেন ওই শিক্ষিকাকে নিজের অফিস কক্ষে ডাকেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি অফিস কক্ষে প্রবেশের আগেই নিজের মোবাইল ফোনে অডিও রেকর্ড চালু রাখেন। রুমে প্রবেশের পর প্রধান শিক্ষক তাঁর সঙ্গে অশালীন, কুরুচিপূর্ণ ও আপত্তিকর কথাবার্তা বলেন এবং নানা ভয়ভীতি দেখান।

পরবর্তী সময়ে উক্ত অডিও রেকর্ডটি মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও কর্মচারীকে শোনানো হলে সেখানে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ৮ আগস্ট শিক্ষক-কর্মচারীরা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনকে হেফাজতে নেয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, ভুক্তভোগী শিক্ষিকার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধান শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)