Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৮:১৬ পিএম
মণিরামপুরে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পপি বেগম নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক পপি ওই গ্রামের মৃত জহিরুল ইসলামের মেয়ে।

যশোর ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাহমুদকাঠি গ্রামে পপির বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পপিকে আটক করা হয় এবং তাঁর ঘর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক পপির বিরুদ্ধে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)