Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৩:১৯ পিএম
যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর নূর-উন-নবীর স্মরণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব ‍নিউজ

যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর নূর-উন-নবীর স্মরণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের শংকরপুর ছোটনের মোড়ে এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এপেক্স ক্লাব অব যশোরের সভাপতি এপেসিয়ান খুরশিদ আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স গ্লোবালের চেয়ারম্যান কাদের নেওয়াজ, এপেক্স বাংলাদেশ লাইফ গভর্নর ডাক্তার মুজিবুর রহমান
এপেক্স বাংলাদেশ জেলা-৬ গভর্নর  জসিম উদ্দিন খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ডক্টর মোস্তাফিজুর রহমান, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নজরুল ইসলাম বুলবুল, আজাহার হোসেন স্বপন, সিসেস জাহানারা নূর উন নবী, ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রেজাউল হক, আশিকুর রহমান অনি, অজয় কুমার রায়, বাজে দুর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, নাছরিন সুলতানা, সোনিয়া আফরোজ জিতু, প্রকৌশলী মোফাজ্জেল হক এবং শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এপেসিয়ান অধ্যাপক আসাদুজ্জামান শাহীন।

দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে সেবা দেওয়া হয়েছে।

ক্যাম্পে চিকিৎসকদের একটি দক্ষ দল রোগী দেখেন, যার মধ্যে ছিলেন ডাক্তার হারুন অর রশিদ, ডাক্তার রবিউল ইসলাম তুহিন, জান্নাতুল মৌমিতা মুন্নি, তারিক হাসান তুরিন, শেখ আতাহার হোসেন তূর্য এবং ইশরাত তারান্নুফ তৃষা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)