Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৪ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নাশকতার পরিকল্পনা, অপপ্রচারের বিরুদ্ধে বেনাপোলে যুবদলের মিছিল

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০২:৪০ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৬:২৪ পিএম
নাশকতার পরিকল্পনা, অপপ্রচারের বিরুদ্ধে বেনাপোলে যুবদলের মিছিল

ছবি: ধ্রুব নিউজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় একটি স্থানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে নাশকতার পরিকল্পনা, গুজব ও অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে—যা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এসব অপকর্মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতা, নাশকতা ও উসকানিমূলক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং জননিরাপত্তা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)