Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভোজন বাড়িতে পচা খাবার ও তেলাপোকায় ভরা কিচেন, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৬:৫০ পিএম
ভোজন বাড়িতে পচা খাবার ও তেলাপোকায় ভরা কিচেন, ১ লাখ টাকা জরিমানা

ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের লালদীঘির পাড়ে অবস্থিত  রেস্তোরাঁ ভোজন বাড়িতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের  চিত্র পেয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। আজ বুধবার পরিচালিত এই অভিযানে রেস্তোরাঁটির কিচেনে তেলাপোকার উপদ্রব, পচা ও বাসি খাবার সংরক্ষণ এবং অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। যেখানে প্রতিদিন শত শত মানুষ খাবার গ্রহণ করেন, সেই প্রতিষ্ঠানের রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত জঘন্য ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কিচেনের বিভিন্ন স্থানে তেলাপোকার বিচরণ, অপরিচ্ছন্ন খাদ্য সংরক্ষণ এবং পচা খাবার রাখার বিষয়টি আদালতের নজরে আসে।

অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম। এ সময় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় ভোজন বাড়িকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আদালতের পেশকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনস্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠানে এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ উদ্বেগজনক। নিয়মিত তদারকি ও কঠোর নজরদারির মাধ্যমে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)