Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোরবানির ব্যস্ততায় মা-বাবা, পুকুরে ডুবে মারা গেল শিশু সন্তান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে,২০২৬, ০৬:৪৫ পিএম
কোরবানির ব্যস্ততায় মা-বাবা, পুকুরে ডুবে মারা গেল শিশু সন্তান

ছবি: সংগৃহীত

ঈদের দিন দুপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। যশোর অভয়নগরের ওই শিশুর নাম জুনায়েদ হোসেন মেল্যা। ঈদের দিন দুপুরে উপজেলার রাজঘাট সাভারপাড়া গ্রামে শিশুটির মাতা-পিতা যখন কোরবানির কাজে ব্যস্ত তখন এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪ বছর বয়সি জুনায়েদ হোসেন মোল্যা ওই গ্রামের সাজ্জাদ হোসেন মোল্যার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন দুপুর ১টার দিকে কোরবানির পশু নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। এ সময় জুনায়েদকে কাছে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করে দুপুর ২টার দিকে বাড়ির সামনের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।   

অভয়নগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে মারা যাওয়া জুনায়েদ হোসেন মোল্যা নামের শিশুটির সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)