Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

নিজেস্ব প্রতিবেদক নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ০১:২৭ পিএম
স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

গৃহবধূ লিপিকা কুন্ডুলি। ছবি: সংগৃহীত

যশোরের বাঘাড়পাড়া উপজেলায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহ ও অভিমানের জেরে লিপিকা কুন্ডুলি নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৮টায় বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালী গ্রামে ঘটনা ঘটে।

নিহত লিপিকা কুন্ডুলি (৩০) মাঝিয়ালী গ্রামের সুমির কুমার কুন্ডুলির স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিমান ও ক্ষোভে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন লিপিকা।

কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ধ্রুব/এস.আই

 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)