Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রধানমন্ত্রী যশোরে, যাচ্ছেন উলশীতে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ১০:২৫ এ এম
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ১১:৩১ এ এম
প্রধানমন্ত্রী যশোরে, যাচ্ছেন উলশীতে

ছবি: বিএনপির মিডিয়া সেল থেকে নেয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে পৌছেছেন। যশোর বিমানবন্দর থেকে বাসে চড়ে উলশীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী অভ্যন্থনা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানসহ বিএনপি নেতৃবৃন্দ। 

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত শার্শার উলাশী ও যশোর ঈদগাহ ময়দান। আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকেই নেতা-কর্মীরা ঈদগাহ ময়দানে সমবেত হতে শুরু করেছেন। বিকাল সাড়ে ৩টায় সেই সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর যশোর সফর আজ প্রধানমন্ত্রীর যশোর সফর আজ

মাত্র তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আজ সোমবার যশোর সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি একাধিক মেগা প্রকল্পের উদ্বোধন করবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে যশোরের উদ্দেশে রওনা দেবেন। শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। ১৯৭৬ সালে তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা গত ৫০ বছরে অযত্ন ও অবহেলায় মৃতপ্রায় হয়ে পড়েছিল। আজ নিজের হাতে কোদাল চালিয়ে এই পুনঃখনন কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সেখানে সুধী সমাবেশে ভাষণ দেবেন। তাঁর জন্য প্রস্তুত করা হয়েছে উলাশীর জিয়া চত্বর।

উলাশী থেকে ফিরে দুপুর ১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর ঈদগাহ ময়দানের জনসভায় বক্তব্য রাখবেন। তাঁকে বরণ করতে পুরো ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। সকাল থেকেই দলের নেতা-কর্মীরা সেখানে জড়ো হচ্ছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)