Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত প্রশাসন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর: ২৭ এপ্রিল তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর

বিশেষ প্রতিবেদক বিশেষ প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৪:০৫ পিএম
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৬:৩৮ পিএম
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর: ২৭ এপ্রিল তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর

ছবি: ধ্রুব নিউজ

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি যশোরের ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন, ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকেলে ঈদগাহ ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই যশোরে তাঁর প্রথম সফর।

১৯৭৬ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রীর পিতা জিয়াউর রহমান এই উলাশী খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, যা পরবর্তীতে সারাদেশে বিপ্লব ঘটিয়েছিল। বিগত সরকারের দীর্ঘদিনের অবহেলায় মৃতপ্রায় ও অকেজো হয়ে পড়া এই খালটি সংস্কার ও পুনঃখননের মাধ্যমে কৃষিকাজে গতি ফেরাতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

যশোর জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি গ্রহণ করা হয়  ধ্রুব নিউজ

প্রশাসনের ব্যাপক প্রস্তুতি প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে যশোরের জেলা ও পুলিশ প্রশাসনসহ সরকারি সকল দপ্তরে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। রোববার দুপুরে জেলা কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সফরের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূলত এই সভাটি প্রধানমন্ত্রীর সফর সফল করার প্রস্তুতি সভায় পরিণত হয়।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে বিমানে যশোর পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বাসযোগে শার্শার উলাশী খাল খনন এলাকায় যাবেন। প্রধানমন্ত্রীর চলাচলের পথ নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, যশোর-বেনাপোল সড়কের যানজট নিরসন এবং উলাশী খাল খননের পর বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়।

উলাশী খাল পুনঃখনন: উলাশী এলাকার স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রধানমন্ত্রী খাল খনন কাজের উদ্বোধন করবেন।
এরপর তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন উদ্বোধন করবেন এবং দেশের অন্যতম প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।
বিকেলে শহরের ঈদগাহ ময়দানে যশোর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
আগামী ২২ এপ্রিল থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সার্বিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে।
যশোরবাসীর আতিথেয়তা প্রধানমন্ত্রীর বিশ্রাম ও অবকাশের জন্য যশোর সার্কিট হাউজ প্রস্তুত রাখা হচ্ছে। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর খাবারের তালিকায় যশোরের স্থানীয় ঐতিহ্যবাহী সবজি, দেশি মাছ, দেশি মুরগি এবং অর্গানিক ফুড নিশ্চিত করা হবে। এছাড়া যশোর পৌরসভা আজ থেকেই প্রধানমন্ত্রীর চলাচলের দুপাশের রাস্তা অবৈধ দখলমুক্ত করার কাজ শুরু করবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে পরামর্শক্রমে আগামী ২৪ এপ্রিল সফরের চূড়ান্ত রুট ম্যাপ ও সময়সূচি নির্ধারিত হবে।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন জানান, আগামী ২৫ এপ্রিলের মধ্যে জনসভাস্থলসহ সকল প্রস্তুতি সম্পন্ন হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী যশোরবাসীকে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বড় কোনো সুখবর দেবেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আবু হাসনাত মো. আহসান হাবীব, পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মাত্র ৭৪ দিনের মধ্যে এটি তারেক রহমানের যশোরে দ্বিতীয় সফর। এর আগে বিগত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২ ফেব্রুয়ারি ২০২৬ এ বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচনী সভায় তারেক রহমান যশোরে এসছিলেন। এবার আসছেন দেশের প্রধানন্ত্রী হিসেবে। 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)