Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৫:২১ পিএম
চৌগাছার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

ছবি: প্রতীকী

চাঁদাবাজি, মারপিট ও লুটপাটের অভিযোগে চৌগাছা থানার সাবেক ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার চৌগাছার মাকাপুর গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে তামান্না নাজনীন লাভলী বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ অভিযোগটি   অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা কর্মকর্তা দিয়ে  তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পিবিআই এর পুলিশ সুপারকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী তাহমিদ আকাশ।

আসামিরা হলেন, তৎকালীন চৌগাছা থানার ওসি ও বর্তমান ফরিদপুর ভাঙ্গা থানার ওসি আনোয়ার হোসেন,  তৎকালীন চৌগাছা থানার এস আই বর্তমানে  ঝিকরগাছা থানায় কর্মরত মেহেদী হাসান মারুফ, চৌগাছা থানার এসআই হোসেন পাটোয়ারী ও এএসআই আব্দুর রহমান শান্ত।

মামলার অভিযোগে জানা গেছে, চৌগাছার মাকাপুর গ্রামের হায়দার আলী তার ওয়ারিশদের মধ্যে প্রায় ৪০ বিঘা সম্পত্তি ন্যায্যতার ভিত্তিতে বন্টন করা হয়।  এ জমির মধ্যে তামান্না নাজনীন লাভলীর কিছু জমি জোরপূর্বক দখল করে নেন তার মেজ ভাই ব্যারিস্টার একেএম মোর্তজা। এনিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।  মোর্তজা তখন থানান ওসি আনোয়ার হোসেনকে ম্যানেজ করে লাভলী ও তার অপর ভাই বোন এবং আত্মীয়-স্বজনদের নামে মামলা করার পরিকল্পনা করেন।

২০২৫ সালের ২৯ এপ্রিল ওসি আনোয়ার হোসেন ও এসআই মারুফ থানায় দেখা করতে বলেন লাভলীকে। এদিন সন্ধ্যায় লাভলী তার স্বজনদের নিয়ে থানায় দেখা করতে গেলে ওসি আনোয়ার হোসেন তার রুমে নিয়ে লাভলী ও তার স্বজনদের মামলা দিয়ে জেল খাটানোর ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। লাভলী ভয়ে ওসি আনোয়ার হোসেনের প্রস্তাবে রাজি হয়। রাতে ওসি তার দুই সহযোগীকে সাথে নিয়ে মাকাপুর মুকুট ঢালির পার্কের সামনে এসে লাভলীর কাছ থেকে চাঁদার ২ লাখ টাকা নিয়ে বাকি টাকা এক সপ্তাহের মধ্যে দিয়ে দিতে বলেন।

চাঁদার টাকা না দেয়ায় আসামিরা ৬ মে ওই পার্কের সামনে এসে লাভলি কে খুঁজতে থাকে। এ সময় লাভলীর ভাগ্নে সিয়ামকে পেয়ে তাকে ধরে ব্যাপক মারপিট করে আসামিরা। এদিন সন্ধ্যায় আসামিরা লাভলী ও তার স্বজনদের  বাড়িতে  হামলা করে ব্যাপক ভাঙচুর ও ৪০ বস্তা সিদ্ধধান  লুট করে নিয়ে যায়। ব্যাপারে বাড়াবাড়ি করলে তাদের ধরে নিয়ে লাশ গুম করার হুমকি দিয়ে যায় আসামিরা।

এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে থানা থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)